[ চাকরি ]
১ লাখ টাকা বেতনে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি
ফাইল ফটো
প্ল্যান ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট (ইয়ুথ লিডারশিপ)।
পদের সংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ইংরেজি, সমাজকর্ম, ইয়ুথ ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান বা নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
.png)
এছাড়া ইয়ুথ লিডারশিপ ও জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রামিংয়ে খুব ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রযুক্তিগত জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)। কর্মস্থল: রংপুর ডিভিশনাল অফিস।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ১,০৬,৮০৫ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এছাড়া স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা রয়েছে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৩।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!