ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

প্রায় ২ লাখ টাকা বেতনের চাকরি, দ্রুত আবেদন করুন 

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২২:৪২, ২০ এপ্রিল ২০২৩
প্রায় ২ লাখ টাকা বেতনের চাকরি, দ্রুত আবেদন করুন 
প্রতীকী ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচআরএম লিমিটেড। প্রতিষ্ঠানটির মিডিয়া রিলেশনস বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: মিডিয়া রিলেশনস কনসালট্যান্ট। 

পদসংখ্যা: ১। 

Advertisement

আবেদন যোগ্যতা: যোগাযোগ, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

অভিজ্ঞতা: প্রার্থীকে কমিউনিকেশন, প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়া বা ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়ায় অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার জানতে হবে।

বেতন: মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!