আন্তর্জাতিক সাহায্য সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২৯ হাজার টাকা
অতি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড। প্রতিষ্ঠানটির কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীর অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর।
পদের সংখ্যা: ১।
.png)
আবেদন যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজকর্ম, লোকপ্রশাসন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো সংস্থার ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এ সংক্রান্ত প্রকল্পে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া দলনেতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ১,২৯, ২৪৬ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও মোবাইল ভাতা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের https://jobs.actionaidbd.org/login এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে।