ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

মার্কিন দূতাবাসে আকর্ষণীয় চাকরি, দ্রুত আবেদন করুন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ২২ এপ্রিল ২০২৩
মার্কিন দূতাবাসে আকর্ষণীয় চাকরি, দ্রুত আবেদন করুন
ফাইল ফটো

ঢাকায় মার্কিন দূতাবাসে মেইনটেন্যান্স সুপারভাইজার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেইনটেন্যান্স সুপারভাইজার (ডেপুটি)। 

পদের সংখ্যা: ১

Advertisement

আবেদন যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইচভিএসি, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল উড টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 

অভিজ্ঞতা: ফ্যাসালিটি ম্যানেজমেন্টে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্টাফ মেইনটেন্যান্স স্টাফ সুপারভিশনে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে।

প্রার্থীদের ভাষা দক্ষতার ওপর পরীক্ষা নেয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯০,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ৭ মে’র মধ্যে অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms  লিংক থেকে আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!