মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি নিজের পদত্যাগের এই ঘোষণা দেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েন এই প্রতিমন্ত্রী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাকে নিজ দপ্তরে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে গিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং প্রধানমন্ত্রী ও দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই তিনি নিজে থেকে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার লড়াই আরও তীব্র ও আগ্রাসীভাবে অব্যাহত থাকবে।