ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

কর্ণফুলী গ্রুপে ভালো পদে চাকরি, এখনই আবেদন করুন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৯:০২, ২৮ মে ২০২৩
কর্ণফুলী গ্রুপে ভালো পদে চাকরি, এখনই আবেদন করুন
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড ই-কমার্স বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউভ (ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স)।

পদ সংখ্যা: ১টি। 

আবেদনের যোগ্যতা: মার্কেটিং বিষয়ে এমবিএ পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং ও ইকমার্স বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২৫০০০-৩০০০০ টাকা। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুন, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!