[ শিশুকিশোর ]
এম আব্দুল হালীম বাচ্চু-এর ছড়া
মা
মায়ের মতো সেরা বন্ধু জগতে কেউ নাই মায়েরা খুব ভালো থাকুক এইতো আমরা চাই।
আমার মায়ের মুখটা যেন
ভোরের রোদে হাসে
কোলের ভেতর দুঃখগুলো
চুপটি করে ভাসে।
ঘুম পাড়ানি মিষ্টি সুরে
ডাকত যখন রাতে
ভালোবাসা ঝরত তখন
গভীর দৃষ্টিপাতে।
.png)
বিপদ এলে সবার আগে
বোঝে মায়ের মন
মায়ের ছায়া যার মাথাতে
সেইতো সুখীজন।
মায়ের মতো সেরা বন্ধু
জগতে কেউ নাই
মায়েরা খুব ভালো থাকুক
এইতো আমরা চাই।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!