ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

মশাদের মিটিং

আখতারুল ইসলাম
প্রকাশিত: ১৯:১৭, ২৯ অক্টোবর ২০২৬
মশাদের মিটিং
মন্ত্রী মেয়র না ঘুমিয়ে খোঁজেন মশা কিটিং  হাসপাতালে রোগীর বহর ডাক্তারদের মিটিং

ডাবের খোসা টায়ার টবে চলছে মশার মিটিং
কোন বাড়িতে দেবে হানা করবে কাকে ফিটিং।

 হাতে পায়ে কামড় দিতে হয় না যেন মিসিং
 মশক রাজা ডেঙ্গু ক্লাসে দিচ্ছে তাদের টিচিং।

 জন্মে তারা পানির উপর করে না তা ইটিং
রক্ত ভীষণ প্রিয় খেতে হুল ফুটাতে ফিটিং।

 দিনে রাতে গুনগুনিয়ে কানের কাছে চি
কোনায় কোনায় নাচে তারা ইচিং নিচিং বিচিং ।

মন্ত্রী মেয়র না ঘুমিয়ে খোঁজেন মশা কিটিং 
হাসপাতালে রোগীর বহর ডাক্তারদের মিটিং

 হয় সচেতন চারপাশটা রাখি যদি নিটিং
 তবেই তারা যায় পালিয়ে দেবে না আর বিটিং।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!