বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানের অন্তত ২০ জন ভুক্তভোগী হাইকোর্টে এ রিট করেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে পীর ও তার মুরিদদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
.png)
একই সঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে সারা দেশে করা পীরের মামলার বিষয়ে একটি তদন্ত চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ২০ জনকে বিবাদী করা হয়েছে।
এছাড়া রাজারবাগ শরীফ ও পীর দিল্লুর রহমানের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।