ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ক্যাসিনো সম্রাটের সহযোগী মেহেদীসহ দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ৫ ডিসেম্বর ২০২১
ক্যাসিনো সম্রাটের সহযোগী মেহেদীসহ দুইজন রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর পল্টন থানার অস্ত্র আইনের মামলায় ক্যাসিনো সম্রাটের সহযোগী মো. মেহেদী আলমসহ (৪২) দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন- মো. যুবরাজ খান (৩২)। 

Advertisement

রোববার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঐ দিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে মো. মেহেদী আলম ও মো. যুবরাজ খানকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৩০০ ইয়াবা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!