ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শিমু হত্যার দায় স্বীকার করেছে স্বামী নোবেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২২
শিমু হত্যার দায় স্বীকার করেছে স্বামী নোবেল
অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমু- ফাইল ফটো

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুকে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। রাতভর জেরার পরে নোবেল দায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে স্বামীর বন্ধু ফরহাদ হোসেনকেও গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও বস্তাবন্দি করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আরো পড়ুন>>> নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, অভিযানে র‌্যাব-পুলিশ

Advertisement

শিমু ছিলেন রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা। রোববার (১৬ জানুয়ারি) অভিনেত্রী শিমুর অভিভাবকরা নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলাবাগান থানায়। পরে জিডি সূত্রে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার কেরানীগঞ্জ থেকে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করে। শিমুর পরিবারের পক্ষ থেকে পরে মরদেহটিকে শনাক্ত করা হয়।

আরো পড়ুন>>> চিত্রনায়িকা শিমু হত্যায় বন্ধুসহ স্বামী নোবেল গ্রেফতার

১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেন শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন। পরে দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরো বেশ কিছু পরিচালকের সিনেমায় কাজ করেন।

আরো পড়ুন>>> নায়িকা শিমু হত্যা: সন্দেহের তীর জায়েদ খানের দিকে

কয়েক বছর ধরে একটি বেসরকারি টিভির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন শিমু। টুকটাক নাটকে কাজ করতেন। পাশাপাশি তার নিজের নাটক নির্মাণের প্রোডাকশন হাউজ ছিল বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!