ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, অভিযানে র‌্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ১৮ জানুয়ারি ২০২২
নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, অভিযানে র‌্যাব-পুলিশ
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু- ফাইল ফটো

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাইভেট কারটির ব্যাকডালায় রক্ত পাওয়া গেছে।

Advertisement

আরো পড়ুন>>> চিত্রনায়িকা শিমু হত্যায় বন্ধুসহ স্বামী নোবেল গ্রেফতার

মঙ্গলবার সকালে শিমুর  স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে নিয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাব ও পুলিশ।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, গাড়ি চালককে (বন্ধু) জিজ্ঞাসাবাদ করলে র‌্যাবের কাছে সে কিছু তথ্য দেয়। সেই তথ্যানুযায়ী তাদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। সেখানে শিমুর স্বামী ও বন্ধু ফরহাদ গেলে তাদের আটক করে র‌্যাব।

আরো পড়ুন>>> নায়িকা শিমু হত্যা: সন্দেহের তীর জায়েদ খানের দিকে

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।  

গত রোববার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরদিন শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন রাতে জানান, তার বোন জামাই নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। সে মাদকাসক্ত। র‌্যাব ও পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!