নগ্ন ভিডিও দেখিয়ে প্রেমিকাকে হয়রানি, এরপর যা হলো
সাবেক প্রেমিকার নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জোবায়ের আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সিটিটিসি বিভাগের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জোবায়ের। তার কাছ থেকে বিভিন্ন কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও নিয়ে তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে ওই নারী জানতে পারেন, জোবায়ের বিবাহিত ও তার সন্তান আছে।
তিনি আরো বলেন, এরপর ওই জোবায়েরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জোবায়ের ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে পাঠিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন।
তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় জোবায়েরের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় জোবায়েরকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সুরঞ্জনা সাহা বলেন, জোবায়েরের বিরুদ্ধে এক নারীকে হয়রানি করার অভিযোগে সিলেটেও একটি মামলা রয়েছে।