ঘটনা ঘটেছে কুইন্সল্যান্ডে সমুদ্রসৈকতের রেস্তোরাঁয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক প্রেমিকার ভাইকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন আর বেদম মারধর করছেন। ক্লার্কের মারামারির ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, ছুটি কাটাতে কুইন্সল্যান্ডে যান ক্লার্ক। তবে একা যাননি। সঙ্গে করে গিয়েছিলেন প্রেমিকা জেড ইয়ারব্রো, ইয়ারব্রোর বোন জেসমিন ও ভাই কার্ল স্টেফানোভিচকে। এই স্টেফানোভিচ আবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় টেলিভিশন সঞ্চালকও।
.png)
রাতে সমুদ্রের ধারে রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন সবাই। তখন জেড ইয়ারব্রো ক্লার্ককে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত করেন। ক্লার্ক অস্বীকার করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জেড ইয়ারব্রোর ভাই ক্লার্ককে শান্ত করতে কাছে এলে ক্লার্ক তাকে চড়–থাপ্পড়, কিল–ঘুষি মারা শুরু করেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে জেডের সঙ্গে গাটছারা বাধেন ক্লার্ক।