বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন। বংশাল থানায় করা মামলায় তাদের রিমান্ড নেয়া হয়।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান আসামিদের হাজির করে তিনদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।
.png)
অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে একদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ফায়ার সার্ভিস সদর দফতরে ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানার এসআই ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি করেন।