রোববার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ আদেশ দেন।
দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হয়ে জামিন চান গোলাম মোস্তফা। এ সময় তিনি তার দোষ স্বীকার করে নেন। পরে আদালত তাকে জরিমানা করে জামিন মঞ্জুর করেন।
.png)
এর আগে, সকালে বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে বাজারজাতকারী একমি'র তানভীর সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এরও আগে গত ১৬ মে অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রির কথা স্বীকার করায় এসএমসি প্লাসের আরেক কর্ণধার ওয়ালিউল ইসলামের জামিন মঞ্জুর করে ১৬ লাখ টাকা জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালত।
গত মঙ্গলবার বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো- এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।