স্থায়ী বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন দেবাশীষ রায়
হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নেবেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করাবেন।
.png)
এর আগে গত ২১ সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক দেবাশীষ রায় চৌধুরীকে একই বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।
ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।