ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

দীর্ঘ ছুটি শেষে খুলছে সুপ্রিম কোর্ট

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২৫ অক্টোবর ২০২৬
দীর্ঘ ছুটি শেষে খুলছে সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে ছুটি শেষে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এ আয়োজনের কারণে রোববার আপিল বিভাগের এক নম্বর কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের অন্যান্য নির্ধারিত আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!