[ আইন-আদালত ]
ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল।
আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে দেওয়া তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
ট্রাইব্যুনাল নিয়ে তার করা মন্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, সে বিষয়ে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনতে চায় আদালত।
এখন নির্ধারিত দিনে তার উপস্থিতি ও ব্যাখ্যার দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!