উপকরণ: সাদা গোলমরিচ দেড় টেবিল চামচ, এলাচ ১৫টি, দারুচিনি গুঁড়া আধা টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, জয়ত্রি আধা টেবিল চামচ, জায়ফল ১টি, কাবাব চিনি ১ টেবিল চামচ, শাহ জিরা আধা টেবিল চামচ, কাজুবাদাম ১৪টি, লবণ ১ চা চামচ।
প্রণালী: প্রথমে শুকনো একটি কড়াইতে লবণ, কাজুবাদাম এবং দারুচিনি পাউডার বাদ রেখে বাকি সব মসলা টেলে নিন। খেয়াল রাখুন মসলাগুলো যেন বেশি টালা না হয়। বেশি টাললে মসলা পুড়ে কালো হয় যাবে। এবার মসলা নামিয়ে রেখে বাদামগুলো হালকা করে টেলে নিন। টালা মসলা, বাদাম এবং লবণ দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। মসলাগুলো ঠান্ডা হলে মিহি গুঁড়া হবে। গরম গরম গুঁড়া করলে মিহি হয় না। রান্নার সময় লবণের দিকে খেয়াল রাখবেন, কারণ মসলায় লবণ দেয়া আছে। গুঁড়া করা গরম মসলা এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে বা বাইরে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন।
.png)
ডেইলি বাংলাদেশ/এএ