ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ডিমের হালুয়া

সাদিকা আক্তার
প্রকাশিত: ১৪:৪৮, ১২ ডিসেম্বর ২০১৯
ডিমের হালুয়া
ছবি: সংগৃহীত

সাধারণত শিশুরা যেকোনো হালুয়া খেতে পছন্দ করে। শরীর সুস্থ রাখতে ডিমের উপকারিতা অনস্বীকার্য। এতে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ছাড়াও যেসব উপাদান রয়েছে সেগুলো সুস্থ দেহ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। ডিমের হালুয়া তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 

উপকরণ: ডিম ৪ টি, দুধ ১ কাপ, ঘি, চিনি, এলাচ ও দারুচিনি কয়েকটি, কাজু ও পেস্তাবাদাম।

Advertisement

প্রণালী: কড়াইয়ে ঘি গরম করে এলাচ ও দারুচিনি দিন। এরপর দুধ দিয়ে নাড়াচাড়া করুন। অন্য একটি বাটিতে ডিম ও চিনি ভালো করে মিশিয়ে নিন। এদিকে দুধ বলক আসলে মিশ্রণটি দিয়ে দ্রুত নাড়ুন। এবার চুলার আঁচ কমিয়ে রাখুন। যতক্ষণ না দানার মত হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। একসময় দানা ঝুরঝুরে হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে। অন্য একটি পাত্রে নামিয়ে ফেলুন। যেকোনো হালুয়ায় কাজু ও পেস্তাবাদাম এর স্বাদ আরো বাড়িয়ে দেয়। বাদাম ছড়িয়ে এবার পরিবেশন করুন মজাদার ডিমের হালুয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!