[ লাইফস্টাইল ]
অস্ত্রোপচার নয় আঠা দিয়েই ঠোঁটের সৌন্দর্য বাড়াচ্ছেন নারীরা (ভিডিও)
ছবি: সংগৃহীত
হাল ফ্যাশনের এই আমলে ঠোঁটের সৌন্দর্য বাড়াতে অনেকেই অস্ত্রোপচার করছেন। প্রিয়ঙ্কা চোপড়া থেকে অনুষ্কা শর্মা। জাহ্নবী কাপুর থেকে ক্যাটরিনা কাইফ। নিজেদের ঠোঁট, নাক বা গালের সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করিয়েছেন এদের মতো অনেকেই।
তবে ব্যয়বহুল অস্ত্রোপচার করানোর মতো সামর্থ্য যাদের নেই তাদেরও তো ইচ্ছা হয় নিজের ঠোঁটকে আরও সুন্দর করে তুলতে। আর তা করতে গিয়ে অদ্ভুত উপায়ের শরণাপন্ন হচ্ছে নেটিজেনরা।
ঠোঁটকে আরও ভরাট দেখানোর সেই ‘উপায়’-এর ভিডিও করে নেটিজেনরা আপলোড করছেন নিজেদের টিকটক অ্যাকাউন্ট থেকে। তারপরই ভাইরাল হয়েছে সেই ট্রেন্ড। ঠোঁটের সৌন্দর্য বাড়ানোর জন্য সবাই কী উপায় অবলম্বন করছেন জানেন?
.png)
ভাইরাল হওয়া সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, নারীরা নিজেদের ঠোঁটের উপরে অর্থাৎ ফিলট্রাম অংশে লাগিয়ে নিচ্ছেন আঠা। তারপর উপরের ঠোঁটের বাইরে অংশ লাগিয়ে নিচ্ছেন ওই আঠার সঙ্গে। ফলে ঠোঁটের ভিতরের অংশ বাইরে বেরিয়ে আসছে। যার জেরে ঠোঁট আরও ভরাট দেখাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!