ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আচার ফাঙ্গাসমুক্ত রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ৫ ডিসেম্বর ২০২০
আচার ফাঙ্গাসমুক্ত রাখতে যা করবেন
ছবি: আচার সংরক্ষণ

বাঙালির খিচুড়ি হোক কিংবা পোলাও মাংস আচার ছাড়া যেন চলেই না। আচার খেতে কে না ভালোবাসে। শেষপাতে আচার মুখের স্বাদ বদলে দেয়। বিশেষ করে, শীতের দুপুরে রোদে বসে আচার খাওয়ার একটা আলাদাই মজা।

তবে মৌসুমী এই আচারগুলো বানিয়ে সারাবছর রাখা বেশ কষ্টের কাজ। কেননা কিছুদিন পরই দেখা যায় ছত্রাক পড়েছে। সাধারণত টক জাতীয় ফলমূলে জল বা বাতাসের উপস্থিতিতে ইস্ট বা ছত্রাক জন্মায়। নষ্ট করে দেয় স্বাদ। অনেক সময় একেবারেই খাওয়ার উপযোগী থাকে না। আবার এমন ছত্রাক পরে থাকলে দেখতেও খারাপ লাগে। সেক্ষেত্রে আর খাওয়ার রুচি হয় না। 

তাই তো এবার আচার বানানোর আগেই জেনে নিন সংরক্ষণের পদ্ধতি। ফলে সারা বছর একেবারে নিশ্চিন্তে আচার খেতে পারবেন। খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে দীর্ঘদিন আচার ফাঙ্গাসমুক্ত রাখা যাবে। চলুন জেনে নেয়া যাক কয়েকটি পদ্ধতি-

Advertisement

পানি ঝরিয়ে শুকিয়ে নিন 
যে পাত্রে আচার বানাবেন সেগুলো ধোয়ার পর ভালো করে পানি শুকিয়ে নিন। খুব ভালো হয় যদি সূর্যের আলোয় কিছুক্ষণ রেখে দেয়া যায়।

তেল 
আচার ভালো রাখার জন্য বেশি তেল ব্যবহার করতে হবে। দেখতে হবে আচারের ওপরে তেলের একটা আস্তরণ যেন থাকে। তেল আচারে বাতাস ঢুকতে বাধা দেয়। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া টিকতে পারে না। তেল যদি কম থাকে তাহলে পরে তেল গরম করে আচারে মিশিয়ে দিতে পারেন।

বিভিন্ন ধরনের আচারলবণ
প্রিজারভেটিভ হিসেবে খুবই ভালো কাজ করে লবণ। এটি স্বাদ ও গন্ধ অটুট রাখে এবং আচার সুস্বাদু করে তোলে। সঠিক মাত্রায় লবণ না পড়লে আচারে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে এবং তা নষ্ট হয়েও যেতে পারে।

হিং ও হলুদ 
হলুদ, মেথি পাউডার এবং হিং-ও খুব ভালো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আচারের বোয়ামের মধ্যে কিছুটা হলুদ ছিটিয়ে নিতে পারেন। এতে ফাঙ্গাস পড়ার সুযোগ থাকবে না। 

আরো পড়ুন: মজাদার জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

সোডিয়াম বেনজোয়েট 
অ্যাসিড ও সোডিয়াম বেনজোয়েট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। লবণ, চিনি, ভিনিগার, মশলা দিয়ে তৈরি আচার কয়েক বছর পর্যন্ত ভালো থাকে।

কাঁচের পাত্র 
আচার সংরক্ষণ করার জন্য সবসময় কাঁচের পাত্র ব্যবহার করা উচিত। প্লাস্টিকের জারে আচার রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে যে পাত্রে আচার রাখবেন সেটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।

রোদে দিন
সূর্যের আলোতে প্রতিদিন অন্তত এক ঘণ্টা আচারের বোয়াম রেখে দিন। তাহলে ফাঙ্গাস লাগার ভয় অনেকটাই কমে যায়।

ফ্রিজে সংরক্ষণ 
উপরের সব পদ্ধতিগুলো এড়িয়ে যেতে ফ্রিজে আচার রাখতে পারেন। তাহলে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আচার দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। ঠান্ডা জায়গায় ফাঙ্গাস লাগতে পারে না। তবে অনেকেই ফ্রিজে রেখে আচার খাওয়া পছন্দ করেন না। সেক্ষেত্রে আবার বাকি টিপসগুলো মানতে পারেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!