এক্ষেত্রে সন্তানের রাগ সামাল দিতে গিয়ে অনেকেই কিছু ভুল করে বসেন। যা ভবিষ্যতের জন্য মোটেও ভালো হয় না। সঠিকভাবে সামাল দিতে পারলে বাচ্চার জীবন থেকেই রাগ দূর করা সম্ভব। এজন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-
>> সন্তানের রাগ সামাল দেওয়ার আগে জেনে নিন কোন বিষয়গুলো তাকে রাগান্বিত করে। সন্তানরা সব বিষয় বাবা-মায়ের কাছে বলতে চান না। তবে তারা কোন কোন বিষয়ে ভয় বা উদ্বিগ্ন সেগুলো জিজ্ঞেস করা ভালো অভ্যাস। এতে করে সন্তানরাও কোন বিষয়গুলো তাদের ভীত করে আর কোনগুলোতে রাগ হয় সেগুলো শেয়ার করবে।
.png)
>> সন্তানকে দ্রুত আপনার প্রতি বাধ্য করার চেষ্টা করবেন না। সন্তানকে ধীরে ধীরে বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের ভালোবাসতে শেখান। যদি কেউ তাদের প্রতি কোনো ভুল করে, তবে তাকে ক্ষমা করতে শেখান। তাদের সব সময় আলাদা করে দূরে রাখবেন না।
>> খারাপ বাবা-মা হবেন না। সন্তান রাগ করার সময় এটা মাথায় রাখবেন যে, বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের করার কিছু নেই। রাগ করলে সন্তানের আবেগকে গুরুত্ব দিন এবং নিজেদের উত্তেজিত হওয়া যাবে না।
>> রাগ করলে বাধা দেবেন না। অনেক বাবা-মা এ ক্ষেত্রে ভুল করেন। দ্রুত তাদের রাগ কমানোর চেষ্টা করেন। কিন্তু তারা যখন কাছে থাকবেন না, তখন কী হবে সেটা চিন্তা করেন না। সন্তানদের শেখাতে হবে বাবা-মার অনুপস্থিতিতে রাগারাগি করা যাবে না। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মানিয়ে চলতে শেখাতে হবে।
>> ভয় ভাঙাবেন না। আপনার সন্তান যদি কুকুর দেখে ভয় পায় তাকে অভয় দেবেন না। তাকে বলবেন না যে কুকুর তোমাকে কামড়াবে না, তারা কামড়ায় না। বরং তার পাশে থেকে বলবেন- আমি তোমার সঙ্গে আছি। তুমি অহেতুক ভয় পাচ্ছ- এমনটা বলবেন না। আপনার সন্তানকে ভয় পেতে দিন, তবে এ সময় তার সঙ্গেই থাকবেন।