ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের জটিল সমস্যার সমাধান মিলবে মাত্র একটি ফলে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ৬ জুলাই ২০২১
ত্বকের জটিল সমস্যার সমাধান মিলবে মাত্র একটি ফলে
অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। ছবি: সংগৃহীত

পুষ্টিগুণে অনন্য কলা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়। রূপচর্চায়ও রয়েছে এর বহু ব্যবহার। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। অনেকেই এসব সমস্যার সমাধানে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা ত্বকের জন্য মোটেও উপকারী নয়।

ঘরোয়া উপায়ে এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনি ভরসা রাখতে পারেন একটি ফলের উপর। আর সেই ফলটি হচ্ছে কলা। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের কোন কোন সমস্যার সমাধান মিলবে কলা ব্যবহারে-

তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ

Advertisement

কলা মানুষের দেহে এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে। তাই ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমে আসে।

অ্যান্টি এজিং হিসেবে

কলাতে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রকৃতির বোটক্স হিসেবে কাজ করে। এটি মানুষের বয়স বৃদ্ধি সত্ত্বেও ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা ধরে রাখতে সাহায্য করে।

ব্রণের চিকিৎসায়

ভিটামিন এ, জিংক ও ম্যাঙ্গানিজের মতো অনেক পুষ্টি উপাদান আছে কলাতে। যা মানুষের শরীরের প্রদাহ দূর করতে সহায়তা করে। কলার খোসা ত্বকের ব্রণ সারাতে কাজ করে।

ত্বকের শুষ্ক ও রুক্ষভাব দূর করে

দ্য বডি শপের স্কিনকেয়ার বিশেষজ্ঞ প্লাবিতা শর্মা বলেছেন, কলা সুন্দর ত্বক ধরে রাখতে সহায়তা করে। শুষ্ক ত্বককে নরম ও কোমল করে তোলে। কলাতে থাকা ভিটামিন এ ত্বকের শুষ্ক ও রুক্ষভাব দূর করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!