ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

চার কৌশলে ত্বক হবে মসৃণ ও আকর্ষণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ৭ জুলাই ২০২১
চার কৌশলে ত্বক হবে মসৃণ ও আকর্ষণীয়
ত্বকের যত্ন। ছবি: সংগৃহীত

বর্ষা কিংবা গ্রীষ্মকালে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এই সময় ত্বকে কালচে ছাপ, ট্যান ইত্যাদির দেখা দেয়। অনেকের ত্বকে ছত্রাকের সংক্রমণও হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে কোনো প্রসাধনীর উপর ভরসা না করাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে।

বর্ষা কিংবা গ্রীষ্মের প্রখর তাপেও ত্বক ভালো রাখার কিছু উপায় রয়েছে। যেগুলো অনুসরণ করলে আপনার ত্বক থাকবে মসৃণ ও আকর্ষণীয়। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-

>> অফিস বা ব্যক্তিগত কাজের জন্য বাইরে থাকা হয়। দীর্ঘ সময় বাইরে থাকার ফলে ত্বকে ধুলো-ময়লার স্তর জমে। ময়লার স্তরেও ত্বকের সমস্যা হয়ে থাকে। বাইরে থেকে বাসায় ফিরে ভালো করে ত্বক পরিষ্কার করে নেয়া উচিত। এতে করে ত্বক সতেজ থাকবে।

Advertisement

>> রাতে ঘুমানোর আগে কখনোই মেকআপ না তুলে ঘুমাবেন না। মেকআপ সহ ঘুমিয়ে পড়লে ত্বকের রোমকূপ দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকবে। এতে করে ত্বকের বিভিন্ন ক্ষতির আশঙ্কা থাকে। তাই ত্বক ভালো রাখতে চাইলে রাতে ঘুমানোর আগে ভিটামিন-ই সমৃদ্ধ মেকআপ রিমুভার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

>> রাতে ঘুমানোর আগে যেহেতু ত্বক পরিষ্কার করবেন তাহলে ময়েশ্চারাইজার একবার লাগিয়ে নেয়াই যেতে পারে। তাই বলে বাজারে সচরাচর পাওয়া কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। অবশ্যই নাইট ক্রিম লাগিয়ে কয়েক মিনিট মালিশ করবেন। নিয়মিত এমনটা করার ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

>> অনেকে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ত্বকের যত্ন নিতে থাকেন। এক্ষেত্রে ত্বকের পিএইচ সমতা কমে গিয়ে শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তাই মুখ ধোয়ার পর অবশ্যই মুখে কোনো টোনার ব্যবহার করবেন। এর ফলে পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে।

সূত্র : জি-নিউজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!