ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

লেবুর খোসাতেই চোখের পাপড়ি হবে বড়, ঘন ও আকর্ষণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ৮ জুলাই ২০২১
লেবুর খোসাতেই চোখের পাপড়ি হবে বড়, ঘন ও আকর্ষণীয়
আকর্ষণীয় চোখ। ছবি: সংগৃহীত

সুন্দর ও আকর্ষণীয় চোখ সহজেই অন্যের নজর কেড়ে নেয়। এক্ষেত্রে চোখের পাপড়ি আমাদের চোখকে কয়েক গুণ বেশি আকর্ষণীয় করে তোলে। মোট কথা, চোখের পাপড়ি ঘন এবং একটু বড় হলে পুরো চোখের আকারই বদলে যায়। তাইতো নারীরা মেকআপের মাধ্যমে চোখের পাপড়ি বড় করেন। কেউ কেউ মোটা করে মাশকারা ব্যবহার করেন । আবার কেউ ফলস আইল্যাশ লাগান।

কেমন হয় যদি সত্যিকারের চোখের পাপড়িই ঘন এবং বেশ বড় করে ফেলা যায়? ব্যাপারটি একেবারেই কঠিন কিছু নয়। প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন উপায়ে খুব সহজেই চোখের পাপড়ির আকার বড় করে নেয়া সম্ভব। চলুন তাহলে জেনে নেইয়া যাক এমন কয়েকটি ঘরোয় টিপস-

পেট্রোলিয়াম জেলি

Advertisement

একইভাবে রাতে ঘুমুতে যাওয়ার আগে মাশকারার ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

লেবুর খোসা

চোখের পাপড়ি বড় করার জন্য লেবুর খোসার ব্যবহার অনেক সহজ। সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করে নিন। তিন থেকে চারবার শুধু গরম করবেন। লক্ষ্য রাখবেন তেল যেনো ফুটে না যায়। এরপর এই তেলটি মাশকারা ব্রাশের সাহায্যে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

অলিভ অয়েল

একটি পুরনো মাশকারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর রাতে ঘুমুতে যাওয়ার আগে এই মাশকারার ব্রাশ অলিভ অয়েলে ডুবিয়ে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত দুই থেকে তিন মাসের মধ্যেই দেখতে পাবেন পরিবর্তন। একই ভাবে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!