যদিও ডিম ভালো কি না তা চেনার অনেক উপায় আছে। বিশেষ করে পানির মধ্যে ডিম ফেললে তা যদি ডুবে যায়, তা হলে বোঝা যাবে, ডিমটি ভালো। আর যদি ভাসতে থাকে, তাহলে ডিমটি নষ্ট। কিন্তু দোকান থেকে ডিম কেনার সময় পানিতে ডুবিয়ে দেখে নেয়া সম্ভব নয়। তাহলে ডিম খারাপ কি না, বুঝবেন কী করে?
এক্ষেত্রে সহজ রাস্তা হলো আলোর সামনে ডিম ধরে দেখে নেয়া। তবেই বুঝতে পারবেন দিন ভালো নাকি নষ্ট।
.png)
সাধারণত ডিম ভালো হলে তার ভেতরে ঘন হলুদ আভা দেখা যায়। কোথাও কোনো দাগ থাকে না। কিন্তু ডিম নষ্ট হতে শুরু করলেই এর ভেতরে কালচে রঙের দাগ দেখা দিতে শুরু করে। ডিমের পচনের প্রাথমিক লক্ষণই এটি। তাই ডিম কেনার সময় খুব সহজেই আলোর সামনে সেটি ধরে বোঝা যায় সেটি ভালো কি না।
এছাড়া রোদের সামনে ডিম ধরে এই পরীক্ষাটি করা যেতে পারে। তার চেয়েও ভালো হয় উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সামনে ধরলে। ভেতরে কোনো কালচে দাগ দেখতে পেলেই সেই ডিম কেনা উচিত নয়।