ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বক ও চুল ভালো রাখতে ভরসা রাখুন একটি ফলে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২১
ত্বক ও চুল ভালো রাখতে ভরসা রাখুন একটি ফলে 
ত্বক ও চুলের যত্ন। ছবি: সংগৃহীত

প্রায় প্রতিটি মানুষেরই চুল অথবা ত্বক নিয়ে কোনো না কোনো সমস্যায় ভুগতে হয়। ত্বক ও চুল নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এসব সমস্যা থেকে রেহাই পেতে বাজারে কেনা প্রসাধনীর উপর ভরসা করা একদমই ঠিক নয়। কারণ এসব প্রসাধনী ব্যবহারের ফলে ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। 

তাই ত্বক ও চুল ভালো রাখতে ভরসা রাখুন মাত্র একটি ফলে। আর সেই জাদুকরী ফলটি হচ্ছে কলা। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ থাকে। এছাড়াও বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে কলায়। যা শুধু শরীরের জন্যই উপকারী নয়, ত্বক ও চুল ভালো রাখতে সহায়ক। এছাড়া ত্বক ও চুল ভালো রাখতে কলার বিভিন্ন ব্যবহারও রয়েছে। চলুন জেনে নেয়া যাক ত্বক ও চুলের স্বাস্থ্য ফেরাতে কলা কীভাবে ব্যবহার করবেন-

ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে কলা। >> হেয়ার স্ট্রেটনিং বা চুলে রং করিয়ে অজান্তেই চুলের ক্ষতি করছেন! কলার রূপটান ব্যবহারে ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য ফিরবে।

Advertisement

>> কন্ডিশনার ব্যবহার করেও যদি চুলের রক্ষভাব না কমে তাহলে ব্যবহার করুন কলার রূপটান। এতে চুল কোমল হবে। চাইলে কলার সঙ্গে টকদই ও মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন।

>> ত্বক আলগা হয়ে যাচ্ছে? কলার রূপটানেই টানটান হবে ত্বক। ত্বকে বয়সের ছাপ পড়ার সমস্যা প্রতিহত করতেও কলার ফেসপ্যাকের জুড়ি নেই। তবে এক্ষেত্রেও কলার সঙ্গে দই মিশিয়ে লাগানো উচিত।

কলার রূপটান তৈরি পদ্ধতি 

>> পাকা পেঁপে, কমলা লেবু ও আপেলের টুকরো ত্বক ও চুলের জন্য উপকারী। পাকা পেঁপে খুশকি দূর করে। অন্যদিকে কলার সঙ্গে আপেল মেশালে তা টোনারের কাজ করে।

>> ফ্রুট ফেসিয়াল বেশ জনপ্রিয়। এর প্রধান উপাদান কলা। কলার রূপটান তৈরি করতে লাগবে কলা, দই ও মধু। ত্বক ও চুলের যত্নে এই প্যাক ব্যবহার করতে পারবেন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!