ত্বকের ক্ষতি এড়াতে চাইলে প্রসাধনী নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ের উপর। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে প্রাকৃতিক উপায়ে ত্বকের বলিরেখা কমানো যায়-
আনারস
.png)
আনারসের টুকরা ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
লেবুর রস
প্রতিদিন এক গ্লাস লেবু পানি পান করুন। ত্বক সজীব থাকবে।
কলা
অর্ধেকটি কলা চটকে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।
অ্যালোভেরা
তাজা পাতা থেকে অ্যালোভেরার জেল সংগ্রহ করে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
অলিভ অয়েল
রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ত্বকে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর নরম তোয়ালে দিয়ে মুছে নিন।
এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সেই সঙ্গে খাদ্য তালিকায় রাখা চাই শাক-সবজি ও ফল।