ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

একটুতেই খুব ঠাণ্ডা লাগে? পাঁচ খাবারে শরীর থাকবে গরম 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ২ ডিসেম্বর ২০২১
একটুতেই খুব ঠাণ্ডা লাগে? পাঁচ খাবারে শরীর থাকবে গরম 
একটু শীতেই কাবু। ছবি: সংগৃহীত

শীতকালে ঠাণ্ডা লাগবে এইটাই স্বাভাবিক। তবে আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যাদের অন্যদের থেকে তুলনামূলক ঠাণ্ডা একটু বেশিই লাগে। খুব অল্প শীতেও তারা ঠাণ্ডায় কাবু হয়ে যান। শীত এড়াতে তারা বডি ওয়ার্মার, সোয়েটার, জ্যাকেট, ক্যাপও পরেন। তারপরও তারা ঠাণ্ডা অনুভব করেন।

যদি এই দলে আপনারও নাম থাকে, তবে শরীর গরম রাখতে আজকে আপনার জন্য রয়েছে কিছু দারুণ টিপস। কিছু খাবার আছে যা আপনার শরীর গরম রাখতে সাহায্য করবে। তাই আপনার রোজের ডায়েটে যোগ করুন পাঁচ খাবার। যেগুলো খেলে কেবল শরীরই গরম থাকবে না, সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

কাঁচা মরিচ

Advertisement

কাঁচা মরিচ খেলে যতই ঝাল লাগুক না কেন, উপকারের দিক থেকে এটা খুবই মিষ্টি। এতে ভিটামিন সি, ই, ফাইবারের পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

হলুদ

আয়ুর্বেদে হলুদকে রোগ প্রতিরোধক বলা হয়েছে। হলুদ গরম, তাই আপনি যদি ঠাণ্ডা এড়াতে চান, তাহলে অবশ্যই হলুদ খান। এক গ্লাস উষ্ণ দুধে দুই চিমটি হলুদ যোগ করুন এবং তাতে সামান্য জল দিয়ে দশ মিনিট ফোটান। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করবে।

পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে অনেক পুষ্টিগুণ। যদি আপনার চোখে কোনো সমস্যা হয়, তাহলে প্রতিদিন আপনার খাদ্যতালিকায় পেঁয়াজ অবশ্যই অন্তর্ভুক্ত করুন। পেঁয়াজ খেলে আপনার আঘাতও দ্রুত সেরে যায়। পেঁয়াজ খেলে ঠাণ্ডা লাগে খুব কম।

রসুন

আদাকে বলা হয় ইমিউনিটি বুস্টার। চায়ে আদার কুচি যোগ করে খেতে পারেন মরশুম বদলের এই সময়। এছাড়াও সবজিতেও ব্যবহার করুন আদা। আদা-তুলসি পাতার রস সামান্য মধু দিয়েও খেতে পারেন। 

চিনাবাদাম

চিনাবাদাম খুব প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। শরীরে প্রোটিনের অভাব পূরণ করে, ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। চিনাবাদাম আপনার শরীরকেও গরম রাখে। বিকেলের টিফিনে চিনাবাদাম খেতে পারেন। তবে যাদের হজমের সমস্যা আছে তাদের রোজ চিনাবাদাম না খাওয়াই ভালো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!