ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

২০২২ ভালো কাটবে না ৫ রাশির, দেখে নিন কী কী সমস্যা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ৩০ ডিসেম্বর ২০২১
২০২২ ভালো কাটবে না ৫ রাশির, দেখে নিন কী কী সমস্যা
ফাইল ছবি

নতুন বছরে চাকরি, অর্থ, পরিবার এবং ব্যবসায় সাফল্য খুঁজছেন অনেকে। ভাগ্যে কী লেখা আছে, সেটাই হয়তো চাচ্ছেন। তবে জানেন তো, পরিশ্রম ও মেধা খাটানোই সাফল্যের মূল চাবি-কাঠি!

তবুও মানুষ জ্যোতিবিজ্ঞানের কথা শুনতে চায়। প্রাচীনকাল থেকেই তা হয়ে আছে। জ্যোতিবিদ্যা জানাচ্ছে, ২০২২ ভালো কাটবে না ৫ রাশির; দেখা দিতে পারে স্বাস্থ্য ও আর্থিক সমস্যা। কোন কোন রাশির কথা বলা হচ্ছে? দেখে নিন-

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

Advertisement

এই রাশির ২০২২ সাল খুব একটা শুভ কাটবে না বলে মত জ্যোতিষীদের। প্রেম জীবনে ওঠা-নামার মুখে পড়বেন। মার্চ মাসে শনি ও বুধের যুতির ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। মে থেকে অগাস্ট পর্যন্ত মঙ্গলের গোচরের প্রভাবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

গ্রহ গতি নববর্ষে চ্যালেঞ্জ নিয়ে আসছে মিথুন রাশির জাতকদের জীবনে। তবে এর পাশাপাশি ভালো সুযোগও পাবেন। মার্চ মাসে শনি রাশির অষ্টম স্থানে আসায় আর্থিক ক্ষতি হতে পারে। এ সময় স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বছরের শুরুতে এই রাশির সপ্তম স্থানে শনির উপস্থিতির ফলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন কর্কট রাশির জাতকরা। তবে মঙ্গলের গোচরের ফলে আত্মবিশ্বাস বাড়বে। এপ্রিলে রাশি পরিবর্তনের ফলে জীবনে পরিবর্তন আসতে পারে। বছরের শেষে আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

স্বাস্থ্য দুর্বল হতে পারে নতুন বছরে। এপ্রিল, জুন এবং সেপ্টেম্বর মাস অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ থাকবে। ২৬ ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গলের গোচর হবে। যার ফলে জীবনে কোনো পরিবর্তন দেখা দিতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বছরের শুরুতে মানসিক অবসাদ থাকবে এই রাশির জাতকদের জীবনে। পারিবারিক জীবনে মতভেদ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!