কী খেয়ে নিজেকে এত সুন্দরভাবে ধরে রাখেন তিনি? কীভাবে সম্ভব এমন ছিপছিপে থাকার। অধিকাংশ মানুষের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খায়। এবার প্রকাশ্যে এলো দীপিকা পাড়ুকোনের ফিটনেস সিক্রেট। চলুন তবে জেনে নেয়া যাক দীপিকার প্রতিদিনের খাদ্যাভ্যাসের তালিকা-
ঘুম থেকে উঠে
.png)
অভিনেত্রী দীপিকার সকাল শুরু করেন এক কাপ লেবু মধুর ঈষদুষ্ণ জল দিয়ে।
প্রাতরাশ
সকালের খাবারে দীপিকা খান দুটি ডিমের সাদা অংশ, কয়েকটি কাঠবাদাম, এক গ্লাস কম ফ্যাটের দুধ। কখনো আবার সকালের প্রাতরাশে থাকে দক্ষিণী ছোঁয়া। ইডলি, ধোসা, সাম্বার।
আরো পড়ুন: খাঁটি গুড় চিনে নিন সহজ কিছু কৌশলে
দুপুরের খাবারের আগে
দ্বিপ্রাহরিক আহারের আগে এক বাটি সবুজ সতেজ ফল খেতে পছন্দ করেন দীপিকা।
দুপুরের খাবার
অভিনেত্রী নিজে জানিয়েছেন, তিনি প্রত্যেক দিন দুপুরে রসম এবং ভাত খান।
সন্ধ্যাবেলার জলখাবারে
সন্ধ্যাবেলায় ভারী কোনো খাবার দাঁতে কাটেন না অভিনেত্রী। সন্ধ্যার জলখাবারে এক কাপ গরম ফিল্টার কফি পেলেই খুশি তিনি।
নৈশভোজে
রাতে হালকা খাবার খান তিনি। তার রোজের নৈশভোজে থাকে স্যালাদ আর গ্রিলড ফিশ।