অকপটে ক্যাটরিনা বলেছেন, জীবনে আমার লক্ষ্য মানসিক এবং শারীরিক সুস্থতার মধ্যে ভারসাম্য রক্ষা করা। সুস্থ জীবন যাপনের জন্য দুটোই খুব গুরুত্বপূর্ণ।
শরীর-স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে প্রায়ই নানা ফিটনেস ও ওয়র্কআউট ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাট তার ফিটনেসের মন্ত্র শেয়ার করছেন। বলেছেন, সম্প্রতি তিনি যোগাসনে বেশি মন দিয়েছেন।
.png)
প্রতিদিন নিয়ম করে যোগ অভ্যাস করেন তিনি। শরীর ও মন সুস্থ রাখতে এর কোনো জুড়ি নেই বলে জানান ক্যাট। সেইসঙ্গে তিনি কি করা উচিত আর কি করা উচিত নয় তারও পরামর্শ দিয়েছেন। তার পাঁচ পরামর্শ নিচে তুরে ধরা হলো-
১. এমন কোনো কিছু করার জন্য বেছে নিন যা আপনি আনন্দ নিয়ে করতে পারবেন। কোনো ওয়র্কআউট বা ফিটনেস প্ল্যান নিয়ে কারো প্যাশন না থাকলে সেটি বেশিদিন চালানো যায় না।
২. নিজের শরীরকে চিনতে শিখুন। প্রত্যেকের সহ্য শক্তি এক হয় না। তাই আমার জন্য যেটা সঠিক, আপনার জন্য তা নাও হতে পারে। শরীর চর্চার মাঝে একটু জিরিয়ে নিন।
৩. কড়া ডায়েট তেমন মেনে চলি না। তবে সন্ধে ৭টার পর আর ভারী কোনো খাবার খাই না।
৪. প্রোটিন, সবজি, ভাত, আলু, রাঙা আলু এ সবই পরিমাণ মতো খাই। তবে ভাজাভুজি, দুধের জিনিস, গ্লুটেন, গমের তৈরি খাবার এবং রিফাইন্ড চিনি এড়িয়ে যাই।
৫. প্রতিদিনই নিয়ম করে এক্সারসাইজ করুন। যেদিন জিমে যেতে ইচ্ছে করবে না, সেদিন হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগাসন অভ্যাস করুন।
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভারত। তার আগে জিরো সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। দুটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা সূর্যবংশী। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটিতে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত মোহরা (১৯৯৪) সিনেমার ‘টিপ টিপ বারসা পানি’ গানের নতুন একটি সংস্করণ দেখা যাবে। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।
ডেইলি বাংলাদেশ/এনএ