এমন কোনো খাবার খাদ্য তালিকায় যোগ করবেন না যা খেতে একঘেয়ে লাগে কিংবা যা স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। এক্ষেত্রে খাবারে নতুন কিছুর স্বাদ নিতে পাতে রাখতে পারেন আচারি পনির। যা স্বাস্থ্যের পক্ষেও উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক আচারি পনির তৈরির রেসিপিটি-
আরো পড়ুন: বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘এগ মাফিন’
.png)
উপকরণ: পনির ৫০০ গ্রাম, মৌরি চার চা চামচ, কালোজিরা আধা চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা এক কাপ, কাঁচা মরিচ কুচি দু চা চামচ, হলুদ এক টেবিল চামচ, টক দই আধা কাপ, আমচুর পাউডার তিন চা চামচ, চিনি দুই চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া দুই চা চামচ।
প্রণালী: কড়াইয়ে তেল গরম করে তাতে কালোজিরৃ, মৌরি, মেথি ফোড়ন দিন। ২০ সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। সোনালি হয়ে এলে আদা, রসুন বাটা, আর হলুদ গুঁড়া মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভাজার পর এতে দই, আমচুর পাউডার, চিনি ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দিন। অল্প পানি দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরোটা অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন আচারি পনির।