ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে প্রাণ জুড়াবে তরমুজের শরবত 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ৭ এপ্রিল ২০২২
ইফতারে প্রাণ জুড়াবে তরমুজের শরবত 
তরমুজের শরবত। ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমের কারণে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বের হওয়ায় রোজাদারদের পানিশূন্যতার ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতে ইফতারে শরীরে পানির চাহিদা পূরণে খেতে পারেন তরমুজের জুস। মৌসুমি ফল হিসেবে বেশ চাহিদা রয়েছে তরমুজের। তরমুজ রসে ভরপুর সুস্বাদু একটি ফল।

তরমুজে শতকরা ৯২ ভাগ পানি থাকে। শরীর ঠান্ডা করতে তরমুজের শরবতের জুড়ি নেই। কারণ তরমুজের রস দেহে প্রবেশ করলে প্রাকৃতিক উপায়েই শরীর ঠান্ডা হয়ে যায়। তাছাড়া তরমুজ স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক তরমুজের শরবত তৈরির রেসিপিটি- 

উপকরণ: তরমুজ টুকরা ২ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পুদিনা পাতা ৪-৫টি, চিনি পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি ১ কাপ। 

Advertisement

প্রণালী: সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন। ছেঁকে শরবতটি ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে গার্নিস করে পরিবেশন করুন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!