মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
আজ সম্পর্ক নিয়ে অধিক মাথা না ঘামিয়ে বরং জীবনটাকে উপভোগ করুন। অর্থকড়ি বিষয়ে ভাগ্য খুবই ভালো থাকবে।
.png)
বৃষ (এপ্রিল ২০-মে ২০)
যদি সুস্থ সম্পর্ক চান তবে ইগো সরিয়ে রেখে সম্পর্ক গড়ে তুলুন। আপনি কেরিয়ারের সূচনা পর্বে রয়েছেন সুতরাং আরো পরিশ্রমী হতে হবে।
মিথুন (মে ২১-জুন ২০)
আপনি সবর্দাই আপনার পার্টনারের থেকে সংকটময় মুহূর্তে সাহায্য পেয়ে থাকেন। আপনার কঠোর পরিশ্রমী মনোভাব কর্মক্ষেত্রে নানা সুযোগ নিয়ে আসবে।
কর্কট (জুন ২১-জুলাই ২২)
নানা ঘটনায় আপনার ব্যক্তিগত সম্পর্ক নতুন দিকে মোড় নেবে। আপনি সামাজিক মানুষ, আজ অনেকেই আপনার চরিত্রের প্রশংসা করবেন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
আপনি এতদিনে সঠিক অনুধাবন করতে পারবেন আপনি ঠিক কেমন পার্টনার চাইছেন। কর্মক্ষেত্রে অনেকের সাহায্য পাবেন।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
আপনি বেশ ঝোড়ো সময়ের মুখে পড়তে চলেছেন। তবে এতে আপনার লাভই হবে। আপনি কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে পারবেন।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
আজ সম্পর্কের মধ্যে সমস্ত পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার দিন। কর্মক্ষেত্রে আজকের দিন আপনার জন্য খুবই শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
আজ আপনাকে ব্যক্তিগত সময় আর পার্টনারের মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে। কর্মক্ষেত্রে চেষ্টা করুন নিজের দক্ষতার ওপর ফোকাস করতে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
আজ আপনাকে পার্টনারের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে হতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
আপনি পার্টনার হিসেবে ভিন্ন সংস্কৃতি বা ঘরানার কাউকে পছন্দ করতে পারেন। আজ সারাদিন মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
যেকোনো সম্পর্কেই নিজের মনের কথা শোনা খুব জরুরি। কর্মক্ষেত্রে আপনার এতদিনের ধৈর্য এবার ফল থেকে ফল দেবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
আপনি বর্তমানে অনেকগুলো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনি কখনোই অসুবিধা তৈরি করেন না, কিন্তু আজ আপনার চারপাশে নানা সমস্যা তৈরি হতে পারে।