ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

খাওয়ার আগে কেন আম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা জরুরি? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ২৭ মে ২০২২
খাওয়ার আগে কেন আম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা জরুরি? 
আম। ছবি: সংগৃহীত

বাজারে এখন দেখা মিলছে নানান রকম রসালো ফলের। তার মধ্যে অন্যতম হচ্ছে আম। পাকা ও সুমিষ্ট আম ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের। আমের থেকে বেশি সুস্বাদু যেন গোটা গরমকালে আর কিছুই নেই।

কিন্তু আম খাওয়ার আগে অনেকেই ঠান্ডা পানিতে তা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। অনেকেই মনে করেন, যে আমের গায়ে নোংরা এবং আঠালো ভাব দূর করতেই এই কাজ করা হয়। যদিও এই কাজটি করার আরো উপকারিতা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন সাধারণত এর বেশ কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। বিশেষ করে পাকা আম অবশ্যই ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা দরকার। কারণ- 

Advertisement

প্রথম- আমের খোসার মধ্যে ফায়টিক অ্যাসিড থাকে। যে কারণে আমের মধ্যে থাকা নানা ধরনের পুষ্টি যেমন আয়রন, জিঙ্ক এবং অন্যান্য উপাদেয় যথা ক্যালসিয়াম এগুলো শরীরে পৌঁছাতে পারে না। ফায়টিক অ্যাসিড অ্যান্টি নিউট্রিইয়েন্টস, অবশ্যই একে পানিতে ভিজিয়ে রাখুন।

দ্বিতীয়- আমের মধ্যে থাকা নানা ধরনের হেলথ প্রবলেম পানিতে ভিজিয়ে রাখলে কমে যায়। এর চামড়ায় পেষ্টিসাইড, ইনসেক্ট কিলার থাকে। যার থেকে মাথা ব্যাথা, ডায়রিয়া এবং স্কিনের অ্যালার্জির মত সমস্যা হতে পারে।

তৃতীয়- আম পানিতে ভিজিয়ে রাখলে এর নিজস্ব প্রদাহ অথবা হিট কমে যায়। আম অনেকগুলো একসঙ্গে ভক্ষণ করলে শরীরে প্রদাহ বেড়ে যেতে পারে। কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে এর থার্মজেনেসিস কিংবা হজমের সমস্যা অনেকটা কমে। ফলে শরীর ঠিক থাকে।

কতক্ষণ আম ভিজিয়ে রাখতে হয়?

কম করে ৩০ মিনিট আম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতেই হয়। চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন, এতে আমের স্বাদ আরো বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!