ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আনারস ইলিশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ২২ জুলাই ২০২২
আনারস ইলিশ
আনারস ইলিশ। ছবি : সংগ্রহীত

বাঙালির ইলিশ-প্রীতির ঐতিহ্য আছে। এ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ইলিশের চিরচেনা স্বাদে ভিন্নতা আনতে ট্রাই করতে পারেন এই আনারস-ইলিশ রেসিপি। 

উপকরণ : মাঝারি ইলিশ মাছ একটি, মাঝারি আনারস একটি, পেঁয়াজকুচি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, সাদা তেল পৌনে এক কাপ, নারিকেল দুধ দুই কাপ, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ ফালি পাঁচটি।

প্রণালী : মাছ বড় টুকরা করে কেটে হলুদ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ। আনারস কেটে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি বাদামি রং করে ভেজে, সব মশলা দিয়ে কষিয়ে নিন। এবার আনারস দিয়ে কিছু ক্ষণ ভেজে নারিকেলের দুধ দিন। ফুটে উঠলে মাছ ও লবণ দিন। আনারস যদি টক হয় তা হলে স্বাদ মতো একটু চিনি মেশান। সব শেষে কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!