ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রাশিফলে সোমবার আপনার যেমন যাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১, ২৩ জুলাই ২০২২
রাশিফলে সোমবার আপনার যেমন যাবে
রাশিফল- ফাইল ফটো

আজ ২৩ জুলাই ২০২২, শনিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)

আজ আয়ের সুযোগ খুঁজেও ব্যর্থ হতে পারেন, তবে ধৈয্য রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা রয়েছে। কাজে-কর্মে কিছু ঝামেলা মোকাবিলা করতে হবে। গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। 

Advertisement

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

প্রেমিকার সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মস্থলে কোনো পদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধে না জড়ানোই ভালো। শরীর ভালো যাবে না। উচ্চচাপের রোগীদের সতর্ক হতে হবে। 

মিথুন (২২ মে – ২১ জুন)

আজ দিনটি মোটামুটি যাবে। পটেকে টাকা আসতে পারে। সকালের দিকে মায়ের সঙ্গে কোনো সাংসারিক বিষয়ে মতবিরোধের আশঙ্কা। রোমান্সে ঝামেলা হতে পারে। 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কোনো কারণে পারিবারিক বিষয়ে ঝামেলা হতে পারে। প্রভাবশালী আত্মীয়র দয়ায় অর্থ  লাভের যোগ প্রবল। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

আজ ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। যাত্রা শুভ নয়।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। খুচরা ও পাইকারি বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। পেটের পীড়া থেকে সতর্ক থাকুন। বাইরে বের হলেই বিপদ। ঘরেই থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কোনো রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে। ত্রাণ বিতরণে মনযোগী হোন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীদের চিন্তাগ্রস্থ হয়ে পরবেন। প্রবাসীরা কর্মক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হতে পারেন। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বাড়িতে বড় ভাই-বোনের স্নেহ-ভালোবাসা পাবেন। বন্ধুর সাহায্যে চাকরিতে কোনো পরিবর্তন হতে পারে। বকেয়া বিল ও বেতন আদায়ের সুযোগ আসবে। মবাইল ফোনে যোগাযোগ বৃদ্ধি করুন। যাত্রা শুভ নয়।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

চাকরিজীবীদের কাজে বারবার হয়রানির আশঙ্কা। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে বার বার বাধা-বিপত্তি দেখা দেবে। সামাজিক কাজে সতর্ক থাকুন। পিতার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ধর্মীয় কাজে মনে প্রশান্তি আসবে। কোনো শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন। অর্থ কষ্টে পড়তে পারেন। যাত্রা শুভ নয়। তবু বাইরে যেতে হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

পাওনাদারের কারণে মোবাইল বন্ধ করে রাখতে পারেন। কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যু সংবাদ আসতে পারে। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাশিফল
লিংক সফলভাবে কপি হয়েছে!