ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

“বিশ্বরঙ”-এ দুর্গাপূজার পোশাক প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২২
“বিশ্বরঙ”-এ দুর্গাপূজার পোশাক প্রদর্শনী
ছবি: সংগৃহীত

‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। তার মধ্যে অন্যতম হলো বাঙালির ‘দুর্গোৎসব’। কাংখিত এই অনুষ্ঠানটি আনন্দ উদ্যাপনে সার্বজনীন। 

ছবি: সৌজন্যে বিশ্বরঙবাঙালির জীবনে দুর্গোৎসবের এই আনন্দকে আরো রাঙিয়ে দিতে অগ্রপথিক হিসেবে এদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রিতে ফ্যাশনে ‘দুর্গোৎসব’ নিয়ে প্রথম কাজ শুরু করেন ১৯৯৪ সালে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ‘বিপ্লব সাহা’ তার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ এর মাধ্যমে। যা অনুকরনীয় হয়ে চলছে এখনো। 

ছবি: সৌজন্যে বিশ্বরঙযদিও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই ‘দুর্গোৎসব’ নিয়ে কাজ করেন যা সে সময়ে আজকের মতো এতটা সহজ ছিল না, নতুন ট্রেন্ডে ফ্যাশন প্রেমীদের উদ্বুদ্ধ করতে হয়েছে বছরের পর বছর। 

Advertisement

ছবি: সৌজন্যে বিশ্বরঙদুর্গোৎসবে “বিশরঙ” পরিবারের শ্রদ্ধাভাজন প্রিয়জন থেকে শুরুকরে পরিবারের ছোট শিশুটির চাহিদাকেও প্রাধান্য দিয়ে সবার, সব বয়সের টুকরো টুকরো চাওয়া পাওয়াকে শৈল্পিক আঙ্গিকে উপস্থাপন করে পরিবারকে সাজিয়ে তোলে এক অনন্য পূজোবাড়ীর গল্পে সবসময়।

ছবি: সৌজন্যে বিশ্বরঙদীর্ঘ ২৭ বছর ধরে ‘বিশ্বরঙ’ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুন শৈলীতে প্রতিনিয়ত, সেই ধারাবাহিকতায় ‘বিশ্বরঙ’ “দুর্গাপূজা ২০২২”এর পোশাক অলংকরনের অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে দুর্গা প্রতিমার “প্রতিকৃতি”, প্রকৃতির নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়, দুর্গা মোটিফ, মন্ত্র, ড্রইং উদ্যাপনে করা হয়েছে শাড়ী, পাঞ্জাবী, ধুতী, থ্রিপিস, ফতুয়া, শার্ট, ইত্যাদির মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নেএসেছে ভিন্নতা।

ছবি: সৌজন্যে বিশ্বরঙবরাবরের মতো মনমাতানো সব বাহারী ডিজাইনের কালেকশনই থাকছে “বিশরঙ”এর “দুর্গাপূজা ২০২২” সংকলনে। “দুর্গাপূজা ২০২২” সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। 

ছবি: সৌজন্যে বিশ্বরঙআর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ধূপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, সিফন সহ ভিন্ন ভিন্নবাহারি কাপড়তো থাকছেই। পোশাক গুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রং এর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।

ছবি: সৌজন্যে বিশ্বরঙ‘বিশ্বরঙ’-এর সব শোরুমে এবং অনলাইনে “দুর্গাপূজা ২০২২” সংকলনের পোশাক প্রদর্শনী চলবে দশমীর দিন পর্যন্ত। পোশাক সংক্রান্ত যেকোন তথ্য পেতে ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০২৯ নম্বরে ফোন করুন। অথবা ভিজিট করুন আমাদের ই-কমার্স সাইট www.bishworang.website এবং ফেইজবুক পেইজ BishwoRang

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!