ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতকালে অন্তঃসত্ত্বার লাইফস্টাইল যেমন হওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ৪ জানুয়ারি ২০২৩
শীতকালে অন্তঃসত্ত্বার লাইফস্টাইল যেমন হওয়া উচিত
ছবি: অন্তর্জাল

অনেকেই মনে করেন অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে শীতকাল একটি আদর্শ সময়। এই সময় যে শুধু চারপাশের আবহাওয়া সুন্দর ও মনোরম থাকে তা নয়, শীতকালে পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক সবজিও পাওয়া যায়, যা অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে।

শীতকালে অন্তঃসত্ত্বা নারীরা সুস্থ থাকতে কোন বিষয়গুলো মেনে চলবেন?

তাড়াতাড়ি দিন শুরু করুন : শীতকালে ঠান্ডার কারণে অনেকেই দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করেন। তবে অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে তাড়াতাড়ি সকাল শুরু করাই ভালো। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে শরীরচর্চা ও প্রাতঃরাশ সেরে ফেলা যায়।

Advertisement

পর্যাপ্ত পানি পান করুন : অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে শীতকালে প্রচুর পরিমাণে পানি খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। শীতকালে শরীরের আদ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি খাওয়া প্রয়োজন। শুধু পানি নয়, অন্তঃসত্ত্বা নারীরা ডাবের পানি, লেবুর রস, গরম স্যুপ ইত্যাদিও খেতে পারেন। তবে অত্যাধিক পরিমাণে কফি, চা, কোল্ডড্রিংক, মিষ্টি জাতীয় পানীয় থেকে দূরে থাকুন।

সুষম খাদ্য গ্রহণ করুন : যারা মা হতে চলেছেন তারা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সতেজ ফল, সবুজ শাক-সবজি। প্রক্রিয়াজাত খাবার, তৈলাক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। এই সময় তেল-মশলা জাতীয় খাবার খেলে অম্বল হওয়ার আশঙ্কা থাকে।

ভিড় এড়িয়ে চলুন : অন্তঃসত্ত্বা অবস্থায় ভিড় থেকে একেবারে দূরে থাকুন। বাড়িতে কোনও অতিথি এলে দূরত্ব বজায় রাখুন, এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বাড়িতে থাকলেও মাঝে মাঝেই স্যানিটাইজার মেখে নিন। ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খান।

শারীরিক ভাবে সক্রিয় থাকুন : নিজেকে চাঙ্গা রাখতে বাড়িতেই হাঁটাচলা করুন। নিয়মিত শরীরচর্চা করুন। তবে কী ধরণের ব্যায়াম করবেন সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেয়া ভালো।

ত্বকের সমস্যাগুলির যত্ন নিন :  শীতকালে অন্তঃসত্ত্বা নারীদের ত্বকের সমস্যাগুলোর বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। তবে ত্বকের যত্নে এই সময় বাজারচলতি প্রসাধনী সামগ্রী ব্যবহার না করাই ভালো।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!