ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]
দেখে নিন আজকের রাশিফল

মিথুনে নতুন আয়ের উৎস পাওয়ার সম্ভাবনা, মীনে চাকরিজীবীদের পদোন্নতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ১৮ জানুয়ারি ২০২৩
মিথুনে নতুন আয়ের উৎস পাওয়ার সম্ভাবনা, মীনে চাকরিজীবীদের পদোন্নতি
ফাইল ফটো

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা-আলাদা হয়।

আজ ১৮ জানুয়ারি ২০২৩, বুধবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার ডেইলি বাংলাদেশ নিউজ পোর্টাল এর লাইফস্টাইলের আজকের রাশিফল পড়তে পারেন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ কোনো বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন।

Advertisement

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ীদের আজ কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি কঠোর পরিশ্রম করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন): আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। তবে আর্থিক সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নিন। চাকরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আপনার ওপর কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের নতুন চুক্তি করার সময় খুব সতর্ক থাকতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। তাদের কথা উপেক্ষা করবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আপনার রাগী স্বভাবকে নিয়ন্ত্রণ করুন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভালো কাটবে। অনেকদিন পর একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অফিসে আপনার কথাবার্তা ও আচরণের দিকে খেয়াল রাখুন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সব কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা সম্প্রতি কোনো বড় বিনিয়োগ করে থাকলে, এর দ্বিগুণ লাভ পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আজ আপনি কিছু ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাবেন, আবার কিছু ক্ষেত্রে হতাশ হবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার ভালো পারফরম্যান্সের প্রশংসাও করা হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা হতে পারে। তার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজ আপনি নিজের জন্য সময় পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। তবে শিগগিরই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অফিসে অন্যের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের আজ ভালো লাভ হতে পারে। আপনার কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। আজ প্রচুর ব্যয় হবে, তবে কোনো বড় সমস্যা হবে না। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। অফিসে আপনার সব কাজ দ্রুত সম্পন্ন করুন। আজ যদি আপনার কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অফিসে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো খুব সাবধানে রাখুন, নাহলে আপনি ঝামেলায় পড়বেন। ব্যবসায়ীদের আজ দৌড়ঝাঁপ করতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উদ্বেগ বাড়বে। আজ আপনাকে ডাক্তার ও হাসপাতালে যেতে হতে পারে। প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!