ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ লাইফস্টাইল ]

প্রেমিকা কী খুব মুখচোরা? এই টিপস মেনে চলুন দুইজনে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিকা কী খুব মুখচোরা? এই টিপস মেনে চলুন দুইজনে
ছবি: অন্তর্জাল

নারীরা অনেকেই নিজের মধ্যে সবকিছু চেপে রাখতে চান। তাদের ভাবনা চিন্তাটাই এভাবে গড়ে উঠেছে। তাই তো প্রেম করার সময় পুরুষকে আরো বেশি করে সজাগ থাকতে হয়। বুঝে নিতে হয় মনের কথা। নিজের ভেতর কয়েকটি কথা চেপে রাখা, আর সব বিষয় সিন্দুকে লুকিয়ে রাখা মানুষের মধ্যে তফাত রয়েছে। বেশিরভাগ কথা চেপে রাখা এই মানুষগুলোকে বলা হয় ইন্ট্রোভার্ট। এমন নারীর সঙ্গে সম্পর্কে থাকা কিন্তু খুব চাপের। প্রতিপদে লুকিয়ে থাকে বিপদ।

এই ধরনের নারীদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা কিছুই খোলসা করে বলেন না। তাদের ভালোটাও যেমন জানা যায় না, তেমনই মন্দটাও থাকে আড়ালে। তাই সাবধান থাকাটা সবার আগে জরুরি। কারণ আপনি বুঝতেও পারবেন না কখন খারাপ লেগেছে বা কখন হচ্ছে আনন্দ। তবে এই সময় ডিজিটাল থাকতে একবারেই চিন্তা করবেন না। এমন কয়েকটি কৌশল আমরা জানাব, যার মাধ্যমে সহজেই মন পাবেন এনাদের।

দেখা গেছে এই ইন্ট্রোভার্ট নারীদের ভরসা জিতে নিলে অনেক সমস্যা দূর হয়। সম্পর্কে থাকা মানেই সে যে আপনাকে সব বিষয়ে ভরসা করছেন এমন নয়। বরং বহু ক্ষেত্রেই কিছুটা পথ চলার পরই এই জায়গাটা পাওয়া যায়। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টির দিকে মন রাখতে হবে। চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব প্রেমিকার মনে ভরসার ভিত তৈরি করার।

অনেক সময় মানুষ এই মুখচোরা স্বভাবকে মেনে নেন। ভাবেন এনারা কিছুই বলবেন না। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। তিনিও বলতে চান। কিন্তু কোনও কারণে বলতে পারেন না। তাই এখন থেকে আর ভুল করলে চলবে না। আপনি তাকে জিজ্ঞেস করুন। যেই ব্যাপারে জানতে চান মুখ ফুটে বলুন। প্রথমে না বললেও পরে বলবেন নিশ্চয়ই।

মানুষ ভালোবাসার কাঙাল। যেখানেই এই অনুভূতি পান, সেখানেই স্থায়ী অস্তানা করে ফেলেন। তাই প্রেমিকাকে ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। তার মনে যেন এই নিয়ে কোনো প্রশ্নই না থাকে। তবেই দেখবেন অনায়াসে তিনি মুখ খুলছেন। কোনো জটিলতাই আর থাকবে না। মুখচোরা প্রেমিকাও মুখ খুলবেন। আপনি হয়ে উঠবেন পারফেক্ট বয়ফ্রেন্ড।

​প্রেমিকাকে প্রাপ্য সম্মান দিন। এই কাজটা করতে পারলেই দেখবেন, তিনি মুখ খুলছেন। বিশেষজ্ঞদের কথায়, অনেক ক্ষেত্রে পুরুষ মানুষ অন্যকে সম্মান দিতে চান না। এটা মহা সমস্যার বিষয়। তখন নারীরা চুপ করে থাকেন। তাই চেষ্টা করুন প্রেমিকাকে প্রাপ্য সম্মান দেওয়ার। তবেই দেখবেন তার মুখ থেকেও গোপন কথা বেরিয়ে আসছে।

অনেকেই আবার বারবার করে এক কথা জিজ্ঞেস করেন। তাদের বলি, আপনার জিজ্ঞাসু মনকে একটু নিয়ন্ত্রণে রাখুন। বারবার এক কথা বললে সম্পর্ক খারাপ হয়। তাই চেষ্টা করুন ধৈর্য ধরার। বলার হলে মানুষ একবারেই বলতে পারবেন। আপনি বারবার বলে নিজের জায়গাটা খারাপ করছেন। এই পথে আর হাঁটবেন না।

সূত্র: এই সময়

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!