[ লাইফস্টাইল ]
ইফতারে মচমচে মসুর ডালের বড়া খাবেন? দেখুন সহজ রেসিপি
ছবি: সংগৃহীত
রোজার দিন অনেকেই ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিংবা কাবাব রাখেন। তবে একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন মসুর ডালের সুস্বাদু বড়া। এটি তৈরি করাও বেশ সহজ, আর খেতেও বেশ মজাদার।
আর তাই ইফতারের সময় মচমচে মসুর ডালের বড়া তৈরি করে ফেলুন আজ। দেখে নিন সহজ রেসিপিটি।
উপকরণ
.png)
১. মুসুর ডাল আধা কাপ
২. ভাজার জন্য তেল পরিমাণমতো
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ৩-৪টি
৬. আদা-রসুন পেস্ট দেড় চা চামচ
৭. হলুদ মরিচ গুঁড়া আধা চা চামচ
৮. গরম মসলা আধা চা চামচ
৯. লবণ পরিমাণমতো
পদ্ধতি
> প্রথমে মসুর ডাল পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করে নিন।
> এরপর প্রয়োজনমতো ডালের খামি নিয়ে গোলাকার রোল বানাতে হবে। এরপরে ডুবো তেলে ছেড়ে দিন। বাদামিরঙা করে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন ইফতারে।
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!