বজ্রপাতে পুড়তে পারে এসি-টিভি-ফ্রিজ, বিপদ এড়াবেন যেভাবে
গরমের তীব্র তাপপ্রবাহ থেকে কিছুটা মুক্তি দিয়েছে ঝড়-বৃষ্টি। মেঘলা আকাশ একদিকে যেমন স্বস্তি দিয়েছে, তেমন অস্বস্তিও বাড়িয়েছে। ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের দেখা মিলছে দেশের বিভিন্ন প্রান্তে। এই বজ্রপাতে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই বাজের পড়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হতে পারে। তাই নজর দেওয়া জরুরি। কীভাবে এই বিপদ এড়াবেন তা জানা জরুরি। জেনে নিন-
বজ্রপাতে প্রথমেই এসি, টিভি, ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। সুইচ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্লাগ থেকে তা খুলেও রাখতে পারেন।
.png)
‘আর্থিং’ করা আছে বলে বজ্রপাতেও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে, এ ধারণা একেবারেই ঠিক নয়। অনেক সময় ‘আর্থিং’ করা থাকলেও বিপদ হতে পারে।
শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াইফাই চালানো থাকলেও সেটা বন্ধ করে দিন। না হলে রাউটার খারাপ হয়ে যেতে পারে।
মোবাইল ফোন চার্জে বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না।
বাইরে বজ্রবিদ্যুৎ, ঘরে যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তা হলে, প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারেন। কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ যেন না থাকে।