ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

যেসব খাবার বাসি খেলেই উপকার বেশি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ১১ আগস্ট ২০২৪
যেসব খাবার বাসি খেলেই উপকার বেশি
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

সকালের নাশতায় কারও পছন্দ ধোঁয়া ওঠা গরম ভাত, কারও পছন্দ গরম–গরম রুটি। কেউ আবার পছন্দ করেন ওটস কিংবা সিরিয়াল। হাজার হলেও দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলে কথা। কিন্তু সময়ের অভাবে অনেক সময় দেখা যায়, সকাল সকাল নাশতায় রুটি বানানো সম্ভব হয়ে ওঠে না। এ জন্য ফ্রিজে রাখা রুটি দিয়েই সারতে হয় ব্রেকফাস্ট।

জানেন কি, অন্যান্য বাসি খাবার স্বাস্থ্যের ক্ষতির কারণ হলেও বাসি রুটি, ভাত, দই স্বাস্থ্যকর তো বটেই, বরং পুষ্টির দিক দিয়েও বাকি খাবারের থেকে এগিয়ে। শুনতে অবাক লাগছে?

ভাত

Advertisement

আগের দিন রান্না করা ভাত পরের দিন খেলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। ভাতে প্রোবায়োটিক উপাদান রয়েছে। যত সময় যায়, সেই উপাদানের পরিমাণ বাড়তে থাকে। রান্নার পরেই খেয়ে নিলে শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক উপাদান প্রবেশ করে না। বাসি খেলে ভরপুর মাত্রায় প্রোবায়োটিক উপাদান পাওয়া যায়। এছাড়া বাসি ভাত থেকে ভিটামিন এবং মিনারেলস সমপরিমাণে শরীরে প্রবেশ করে।

রুটি

বাসি রুটি খাওয়ার চল অনেক বাড়িতেই আছে। রাতে করা রুটি বেঁচে গেলে তা ফেলে না দিয়ে সকালে খেয়ে নেন অনেকেই। বাসি রুটি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর। কারণ বাসি রুটিতে রয়েছে ভিটামিন, মিনারেলস, যা হজমের গোলমাল কমায়। বাসি রুটি আবার রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিকদের জন্য বাসি রুটি উপকারী।

দই

ভাতের মতো দইয়েও রয়েছে প্রোবায়োটিক উপাদান। দইও যদি দু-এক দিন রেখে খাওয়া যায়, তাহলে প্রোবায়োটিক উপদান পর্যাপ্ত পরিমাণে পায় শরীর। পেটের গোলমাল দূর করতে এবং হজমের উন্নতিতে প্রোবায়োটিক উপাদান কার্যকরী। প্রতিরোধ শক্তি বৃদ্ধিতেও প্রোবায়োটিক উপাদানের জুড়ি মেলা ভার।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!