ব্রণহীন ত্বক পেতে গরম পানির ভাপ
অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যার জন্য গরম পানির ভাপ নিয়ে থাকেন। গরম পানির উপর মুখ রেখে ভাপ নেয়া একে বলে স্টিম থেরাপি। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে এই থেরাপি দারুণ কার্যকর। এটি ত্বকের ব্রণের সমস্যা দূর করতেও উপকারী।
রূপচর্চা বিশেষজ্ঞেরা বলছেন, মুখের ছোট ছোট ছিদ্রে তেল, ধুলোময়লা কিংবা মেকআপের অংশ জমে থাকলে অনেক সময়ে ব্রণ হয়। শুধু ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করলে এই সমস্যার সমাধান হবে না। তবে ঘরোয়া টোটকা হিসেবে মুখে গরম পানির বাষ্প নিলে কাজ হতে পারে। কোনো অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে থেকে নিয়মিত গরম পানির বাষ্প নিলে ত্বকের রক্ত চলাচল ভালো হবে। কোষে পর্যাপ্ত অক্সিজেনও পৌঁছবে। এবং সমস্যা দূর হবে।
মুখে গরম পানির বাষ্প নিলে যে লাভ হয়-
.png)
১. মুখে গরম পানির ভাপ নিলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকের পিএইচের সমতা বজায় রাখতেও এই টোটকা দারুণ কাজের।
২. গরম পানির ভাপ নিলে রক্ত চলাচল ভালো হয়। ত্বকে প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
৩. ত্বকের টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে কোলাজেন। গরম পানির ভাপ নিলে ত্বকে রক্ত চলাচল ভালো হয়, তাই পরোক্ষ ভাবে কোলাজেনের মান ভালো রাখতেও সাহায্য করে এই টোটকা।