সঠিক সময়
সিরাম লাগালে চুল ঝলমল করবে এটাই ভাবেন অনেকে। তাই সবসময় বাইরে বেরোনোর আগে লাগিয়ে নেন। কিন্তু তাতে চুলের লাভ হয় না খুব একটা। শ্যাম্পু-কন্ডিশনার লাগানো হয়ে গেলে ভিজে চুল নরম তোয়ালে দিয়ে মুছে, সেই চুলে সিরাম লাগানো উচিত। সিরাম চুলের উপর একটি স্তর তৈরি করে। যাতে চার পাশের ধুলো-বালি, ক্ষতিকর সূর্যের রশ্মি, দূষণের হাত থেকে বাঁচতে পারে চুল এবং সুস্বাস্থ্য বজায় থাকে। ভিজে চুলে লাগালে সবচেয়ে ভালো কাজ করবে সিরাম।
.png)
সঠিক পরিমাণ
এটি খুব বেশি পরিমাণে ব্যবহার করলে চুল তেলতেলে হয়ে পড়বে। বিশেষ করে যাদের সোজা চুল। কোঁকড়া চুলের ক্ষেত্রে অবশ্য একটু বেশি পরিমাণে সিরাম প্রয়োজন হয়ে। তবে স্ট্রেট করা চুল হলে ১-২ ফোঁটা সিরামই যথেষ্ট।
ব্যবহারের সঠিক নিয়ম
সিরাম এমনিতে বেশ গাঢ় হয়। তাই হাতে নিয়ে দুই হাতের তালুতে ঘষে ছড়িয়ে নিন প্রথমে। তারপর চুলে নীচ থেকে লাগানো শুরু করে মাঝামাঝি পর্যন্ত নিয়ে আসুন। কিন্তু মাথার তালুতে একদম লাগাবেন না। চুল নেতিয়ে পড়বেই।