ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

প্রেমিকা হঠাৎ চিৎকার করে? শান্ত করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৪ নভেম্বর ২০২৪
প্রেমিকা হঠাৎ চিৎকার করে? শান্ত করবেন যেভাবে
ফাইল ছবি

সম্পর্ক এমনিতেই সংবেদনশীল বিষয়। সামান্য বিষয়েই ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অনেক নারীর চিৎকার করার স্বভাব থাকে। তাই তারা নিজের প্রেমিকের উপর চিল্লিয়ে ওঠেন। আশপাশে কেউ রয়েছে না নেই, সেই সব বিষয় দেখার প্রয়োজন বোধ করেন না। আর প্রেমিকার এহেন আচরণে পুরুষের মনটা ছারখার হয়ে যায়। তাদের মনে উঁকি দেয় অবসাদ, উৎকণ্ঠা। তারা বুঝতে পারেন না এমন পরিস্থিতির মোকাবিলা করা যায় ঠিক কীভাবে!

আপনিও যদি এমন সমস্যায় থাকেন। তাহলে যত দ্রুত সম্ভব এই নিবন্ধটি পড়ে নিন। কারণ, এই নিবন্ধে এমন কিছু টিপস দেওয়া হলো, যার মাধ্যমে অনায়াসে প্রেমিকাকে চুপ করাতে পারবেন। এমনকি তিনি আর পরের বার থেকে এই ধরনের আচরণও করবেন না।

প্রতিবাদ করুন

Advertisement

প্রেমিকা কথা শোনালে চুপচাপ শুনতে থাকবেন না। কারণ সুযোগ পেলেই আপনাকে হাজার কথা শোনাবেন। তাই এ বার থেকে যখনই প্রেমিকা কথা শোনাতে শুরু করবেন, আপনার উপর চিৎকার করবেন, তখন আপনিও তাকে সেই ব্যবহার ফিরিয়ে দিন। আপনি একবার এই ব্যবহার করেই দেখুন, তাতেই তার ব্যবহার বদলে যাবে। তিনি বুঝতে পারবেন যে আপনি আর তার এই ধরনের ব্যবহার মেনে নেবেন না।

চুপ করে যান

আপনি একাধিক বার গলা উঠিয়ে কথা বলার পরও তার মধ্যে পরিবর্তন না আসতে পারে। এমন পরিস্থিতিতে বেশি কথা বাড়াবেন না। বরং চেষ্টা করুন প্রেমিকার সঙ্গে কথা না বলার। তিনি কথা বলতে চাইলেও আপনি কথা বলবেন না। এই কাজটা করলেই কাজ হতে পারে। তিনি আপনার মনের হাল বুঝতে পারবেন। তারপর ধীরে ধীরে নিজেকে বদলে নেবেন নিশ্চিত। তাই এই টোটকা ব্যবহার করতে ভুলবেন না যেন!

বুঝিয়ে বলুন

কথা বলে বহু সমস্যার সহজ সমাধান করা যায়। তাই আজই একবার প্রেমিকার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন যে, এ ভাবে আপনার উপর চিৎকার করা তার উচিত নয়। এমনটা করলে আদতে সমস্যা হয়। আপনি সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। এমনকি আপনাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। আশা করছি, এই ধরনের কথা বলার পর প্রেয়সী আপনার কথা বুঝবেন। এরপর তিনি নিজেকে ঝটপট বদলে নেবেন।

নিজের ভুল শুধরে নিন

আপনি কি হাজার বার বলার পরও প্রেমিকার যুক্তিসংগত কথা মানতে পারেন না? শুধরে নিতে পারেন না নিজের ভুল? তাহলে যে এই কারণেই আপনার উপর চটে থাকেন প্রেমিকা। তিনি কথায় কথায় চিৎকার করে বসেন। তাই সবার প্রথমে নিজেকে শুধরে ফেলার কাজে লেগে পড়ুন। হলফ করে বলতে পারি, আপনি নিজেকে বদলে নিলেই প্রেমিকাও ধীরে ধীরে নিজের স্বভাব পরিবর্তন করে ফেলবেন। তিনি আর আপনাকে খারাপ কথায় বিদ্ধ করবেন না।

সয়ে নেয়ার চেষ্টা করুন

অনেক নারী স্বভাবগতভাবেই একটু উচ্চস্বরে কথা বলেন। তাদের কোনো মতেই চুপ করিয়ে রাখা যায় না। তাই এদের পরিবর্তন করা খুবই কঠিন কাজ। বরং এমন নারীর সঙ্গে থাকতে চাইলে নিজেকে বদলে নিতে হবে। প্রেমিকার চিৎকারে খারাপ লাগলে চলবে না। উল্টো চেষ্টা করতে হবে সবটা সয়ে নেয়ার। এই কাজটা করলেই দেখবেন কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। তারপর অনায়াসে হাতে হাত ধরে জীবন কাটিয়ে ফেলতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!